Wednesday, November 4, 2026
বাড়ি রাজ্য রাজ্য নির্বাচন আয়োগ ঘেরাও করল বামফ্রন্ট, অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র দাখিল করতে পারছেন না দলের প্রার্থীরা

রাজ্য নির্বাচন আয়োগ ঘেরাও করল বামফ্রন্ট, অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র দাখিল করতে পারছেন না দলের প্রার্থীরা

রাজ্য নির্বাচন আয়োগ ঘেরাও করল বামফ্রন্ট, অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র দাখিল করতে পারছেন না দলের প্রার্থীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : বুধবার রাজ্য নির্বাচন আয়োগ ঘেরাও করল বামফ্রন্ট। মোহনপুর, জিরানিয়া, রানিরবাজার, কমলপুর ও শান্তিরবাজারে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে বারে বারে বাধা দান করে যাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। তারই প্রতিবাদে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বামফ্রন্ট। এইদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা রতন দাস বলেন মোহনপুর, জিরানিয়া, রানিরবাজার, কমলপুর ও শান্তিরবাজারে বামফ্রন্ট প্রার্থীরা শত চেষ্টা করেও মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি।

শুধু তাই নয় বামফ্রন্ট প্রার্থীরা আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। মোহনপুরে ১৫ জন বাম কর্মী রক্তাক্ত হয়েছে। জাতীয় সড়কে বাম কর্মীদের বেধড়ক ভাবে মারধর করা হয়েছে। পুলিশের সামনে আক্রান্ত হয়েছেন বাম কর্মীরা। নির্বাচন কমিশন পিছনের দরজা দিয়ে বিজেপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে। জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার কথা দিয়েছিলেন। কিন্তু উনার কথা কলাপাতার সমান। সিপিআইএম নেতা রতন দাস আরো বলেন, নির্বাচন দপ্তর বিজেপির হয়ে কাজ করছে। যার কারণে বামফ্রন্টের মনোনয়নপত্র শান্তিপূর্ণভাবে দাখিল করা নিশ্চিত করতে পারছে না। অথচ বামফ্রন্ট প্রত্যেকটি আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করতে প্রস্তুত।

নির্বাচন দপ্তর বিজেপির হয়ে কাজ করছে। লজ্জা থাকা দরকার। সাহস থাকলে বের হয়ে আসুন। আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলা হবে। তিনি আরো বলেন বিজেপি ভালো করেই জানে বামফ্রন্ট সঠিকভাবে মনোনয়ন করতে দাখিল করতে পারলে এবং মানুষ ভোট দিতে পারলে তাদের বারোটা বেজে যাবে। নির্বাচন দপ্তরের যারা দায়িত্ব পালন করছেন তারা পালিয়ে বাঁচতে পারবেন না। এই বিজেপি সরকারের আমলে রাজ্যে ভোট মানে যেভাবে প্রহসন তৈরি হচ্ছে সেটা গিনিস বুকও নাম তোলা যেত যদি সেই সুযোগ থাকতো। তাই সময় থাকতে সঠিক দায়িত্ব পালন করতে রাজ্যের নির্বাচন দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে আহ্বান জানান রতন দাস।  এদিন বিক্ষোভ কর্মসূচিতে বামফ্রন্ট কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha