Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য মজদুর মনিটরিং সেলের বিক্ষোভ মিছিল

মজদুর মনিটরিং সেলের বিক্ষোভ মিছিল

মজদুর মনিটরিং সেলের বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : হিন্দু সনাতন ধর্মের ভগবান হনুমান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ -র সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। এমনটাই অভিযোগ তুলে শুক্রবার এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে মজদুর মনিটরিং সেল। মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর। তিনি বলেন, গত ১৩ জুলাই রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে গিয়ে সিআইটিইউ -র সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত হনুমান নিয়ে কটুক্তি মন্তব্য করেছেন।

 এর প্রতিবাদে রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিল শেষে উনার বিরুদ্ধে অভিযোগ করতে পশ্চিম আগরতলা থানায় যাবেন। অবিলম্বে শংকর প্রসাদ দত্তকে গ্রেফতার করতে হবে বলে জানান তিনি। আরো বলেন, সিআইটিইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত একজন শ্রমিক নেতা হয়ে এ ধরনের মন্তব্য কিভাবে করেন সেটা সকলের কাছে আশ্চর্যের বিষয়। অবিলম্বে উনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে জানান তিনি। আয়োজিত এদিনের মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha