Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য বিজ্ঞান বিভাগ চালু করার দাবিতে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

বিজ্ঞান বিভাগ চালু করার দাবিতে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

বিজ্ঞান বিভাগ চালু করার দাবিতে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : পি এম শ্রী বড়লুৎমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা আট শতাধিক। এর মধ্যে একাদশ শ্রেণীতে রয়েছে ২১১ জন, আর দ্বাদশ শ্রেণীতে রয়েছে ২০১ জন। কিন্তু এই স্কুলে কোনো বিজ্ঞান বিভাগ নেই। দুই বছর পূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিজ্ঞান বিভাগ চালু করা হবে।কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। এরই প্রতিবাদে শুক্রবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল দশটায় কমলপুর আমবাসা সড়ক অবরোধ করে।

 দীর্ঘ দুই ঘন্টা অবরোধে করে তারা। তাদের দাবি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করতে হবে।অবরোধের ফলে রাস্তার দুইদিকে বহু যানবাহন দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে সালেমা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা ছাত্রছাত্রীদের সমস্যার কথা শোনেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের ডি ই ও মধুসূদন দেববর্মার সাথে ফোনে কথা বলেন। এরপর সিদ্ধান্ত হয় বি ডি ও, জেলা শিক্ষা আধিকারিক ও বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা আগামী সোমবার বৈঠকে বসে সমস্যা নিয়ে আলোচনা করবেন। পরে দু'ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা বলে জানান বি ডি ও অভিজিৎ মজুমদার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha