Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য ইসকন মন্দিরের রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ইসকন মন্দিরের রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ইসকন মন্দিরের রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : অন্যান্য বছরের মতো ইসকন মিশনের উদ্যোগে এবারো রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মঠ চৌমুহনী স্থিত  ইসকন মন্দিরে পূজা দিয়ে রথ উৎসবের সূচনা করেন। এদিন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী।

যজ্ঞানুষ্ঠানেও অংশ নেন তিনি। পূজা পর্ব শেষে রথের পূজা পর্ব করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন রথ যাত্রার দিনে ভগবান জগন্নাথ দেব মর্তে চলে আসেন। মানুষের মধ্যে তিনি বিদ্যমান হন। মানুষের সঙ্গে জগন্নাথ দেবের যে বন্ধন তা রথ যাত্রার দিন সকলে  উপলব্ধি করে। তাঁর প্রদেয় আশীর্বাদ নিয়ে আগামী দিনে সকলে  এগিয়ে যাবে। রাজ্যের মানুষের  সুস্বাস্থ্যের জন্য জগন্নাথ দেবের  কাছে প্রার্থনা করেছেন বলে জানান  মুখ্যমন্ত্রী। ছিলেন  ইসকন মিশন আগরতলার সহ-সভাপতি গোবিন্দ দাস। করোনায় দু'বছর বন্ধ থাকার পর এবছর মহা ধুমধামে পালন করা হচ্ছে রথ যাত্রা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha