স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : রান্নার গ্যাসের সিলেন্ডারের দাবিতে সড়ক অবরোধে করল মহিলারা। তাদের অভিযোগ প্রতিদিন থালছড়া থেকে ছৈলেংটা এসে গ্যাস মিলছে না। গত ১০ জুলাই থেকে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজেন্সি কর্তৃপক্ষ তাদের সাথে সঠিকভাবে কথা বলছে না। বহুবার এজেন্সি কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করতে গেলে তাদের সঙ্গে কথা বলা হয়নি। এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ছৈলেংটা - মনু সড়ক অবরোধ করে গ্রাহকরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে খাদ্য দপ্তরের আধিকারিকরা।
তাদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে অবরোধকারীরা। অবরোধকারীদের অভিযোগ গত ২৫ জুন থেকে তাদের ফুট ইন্সপেক্টর আশ্বাস দিয়েছিল ১০ জুলাই রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। পরবর্তী সময় ১৫ জুলাই ধার্য করে দেয় তারা। অথচ আজকে পর্যন্ত তাদের রান্নার গ্যাসের সিলিন্ডার দেয় নি। শেষ পর্যন্ত খাদ্য দপ্তরের আধিকারিকরা তাদের আশ্বস্ত করেন যে এজেন্সিতে গিয়ে কথা বলার জন্য, যদি তাদের মিথ্যা আশ্বাস দেওয়া হয় তাহলে মামলা করা হবে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কথার উপর ভরসা করতে পারলেন না অবরোধকারীরা।
শেষ পর্যন্ত অবরোধকারীদের ধামকানোর শুরু করে এক আধিকারিক, তারা যদি রাস্তা অবরোধ না তুলে তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পুলিশ এসে গ্রাহকদের সাথে কথা বলে অবরোধ তুলতে বাধ্য করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এদিন অবরোধের ফলে রাস্তায় দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান