Sunday, August 2, 2026
বাড়ি রাজ্য কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল ভবঘুর

কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল ভবঘুর

কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল ভবঘুর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুলাই : জাতীয় সড়কের পাশে থাকা খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মঙ্গলবার। ঘটনা এদিন দুপুর বারোটা নাগাদ খোয়াই জাম্বুরা এলাকায়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ দশ হাজার টাকা।জানা যায়, জাম্বুরা এলাকার নারায়ণ দাস নামে এক কৃষক ২০৮ জাতীয় সড়কে খড়ের গাদা ছিল। স্থানীয়রা দেখতে পায় এর মধ্যে থেকে ধোঁয়া নির্গত হচ্ছে।

খবর দেওয়া হয় খড়ের গাদার মালিক নারায়ণ দাসকে। দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করতে আসার আগেই সম্পূর্ণ খরের গাদা পুড়ে যায়। এদিকে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গত দুদিন ধরে এলাকায় একজন ভবঘুর ঘোরাফেরা করছে। সে আগুন লাগিয়েছে বলে সকলের আশঙ্কা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha