Friday, February 6, 2026
বাড়িরাজ্যস্বাভাবিক হতে শুরু করেছে ত্রিপুরা ও শিলচরের রেল পরিষেবা

স্বাভাবিক হতে শুরু করেছে ত্রিপুরা ও শিলচরের রেল পরিষেবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন :দীর্ঘ প্রায় ৭ দিন পর ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে ত্রিপুরা ও শিলচরের রেল পরিষেবা। সম্প্রতি ভূমি ধ্বসের কারনে লামডিং-বদরপুর রেল লাইনের উপর মাটি এসে পরে। এতে করে রেল পরিষেবা স্তব্ধ হয়ে যায়। বাতিল করা হয় ত্রিপুরা ও শীলচরের একাধিক ট্রেন। যদিও রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে যুদ্ধ কালিন তৎপরতায় কাজ চালিয়ে যায় উত্তর-পূর্ব সিমান্ত রেল ওয়ে।

যার কারনে প্রায় ৭ দিন পর ক্রমশ রেল পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে। রবিবার সকাল ১০ টা ৫০ মিনিট নাগাদ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস নিউ হাফলং স্টেশনে পৌঁছায়। লামডিং-বদরপুর রেল লাইন থেকে মাটি সরিয়ে রেল লাইনটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এইদিন সকাল ৮ টায় প্রথমে একটি ট্রায়াল ইঞ্জিন সফলভাবে ভূমিধসে ক্ষতিগ্রস্ত রেল লাইন দিয়ে পরীক্ষা মূলক চালানো হয়। তারপর একটি পণ্যবাহী ট্রেন চালানো হয়। দুপুর ১২ টার পর শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস এই রেল লাইন দিয়ে চলাচল করে। তারপর রাঙ্গিয়া-আগরতলা এক্সপ্রেস এই রেল লাইন দিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য