Monday, July 27, 2026
বাড়ি রাজ্য মহিলা মোর্চার কর্মসূচি সোমবার

মহিলা মোর্চার কর্মসূচি সোমবার

মহিলা মোর্চার কর্মসূচি সোমবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন :আগামী ৩০ জুন আগরতলা মুক্তধারা অডিটরিয়ামে প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে মক পার্লামেন্টের আয়োজন করা হবে। পাশাপাশি দেশে ১৯৭৫ সাল থেকে ৭৭ সাল পর্যন্ত যে জরুরি অবস্থা ছিল সে সম্পর্কে নয়া প্রজন্মকে অবগত করা হবে। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।

 তিনি বলেন, জাতীয় জরুরী অবস্থায় ২১ মাসের কুফল এখনো দেশের মধ্যে চলছে। এই মক পার্লামেন্টে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজিব ভট্টাচার্য সহ অন্যান্য নেত্রীত্ব। জাতীয় অবস্থার ৫০ বছর হতে চলেছে। অথচ এখন পর্যন্ত এর প্রভাব দেশের মধ্যে রয়ে গেছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান