Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসরকারি জেনেরিক মেডিসিন থেকে বঞ্চিত ঊনকোটি জেলার রোগীরা

সরকারি জেনেরিক মেডিসিন থেকে বঞ্চিত ঊনকোটি জেলার রোগীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুন : ঊনকোটি জেলা হাসপাতালের জন ঔষধি কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ। সরকারের নির্ধারিত মূল্যে জেনেরিক ওষুধ প্রদানের লক্ষ্যে এই কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হলেও, আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। গত ২৭শে মার্চ টেন্ডার পেয়ে ব্যবসায়ী নুরুল আমিন খাদিমকে কেন্দ্রটি চালুর নির্দেশ দেওয়া হয়। ২৭শে জুনের মধ্যে এটি খোলার কথা ছিল। কিন্তু ২৭ শে জুনের মাত্র একদিন বাকি থাকলেও আজ পর্যন্তও কেন্দ্রটি চালু হয়নি। এই অভিযোগ উঠছে, এর টেন্ডার যাকে দেওয়া হয়েছে তিনি এখনও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি।

এমনকি হাসপাতালের সামনেই তাঁর একটি ফার্মেসি রয়েছে, যা থেকে ব্যবসায়িক স্বার্থে তিনি ইচ্ছাকৃতভাবে দেরি করছেন বলেও সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঊনকোটি জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ রোহন পাল জানান, ২৭শে জুনের মধ্যে কেন্দ্র চালু না হলে ২৮শে জুন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং দপ্তরের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য