স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুন : সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়।
অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন মুখে জিবে প্রেমের কথা বলা হয়। বাস্তবে দেখা যায় রাজ্যে সরকারি ও বেসরকারি ৪০ টি হোমে শতশত অনাথ শিশু রয়েছে। কেউ এগিয়ে এসে একটি শিশু দত্তক নিতে চায় না। কিন্তু বাড়িতে হাজার হাজার টাকা ব্যয় করে কুকুর পালন করে। এইটা একটা সামাজিক ব্যাধি। রাজ্যের প্রতিটি জেলায় বৃদ্ধশ্রম খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ মাটির প্রতিমাকে পূজা করে। অথচ নিজের বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। মানুষের মূল্য বোধের অবনতি হয়েছে। তার জন্য সকলে মিলে কাজ করতে হবে।

