স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুন :রাজধানীর বাণী বিদ্যাপিঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের ৭ দিন ব্যাপী এন.এস.এস-এর বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। এই বিশেষ শিবিরের উদ্বোধনী দিনে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিবাস দাস, বাণী বিদ্যাপিঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের এন.এস.এস-এর প্রোগ্রাম অফিসার শিক্ষক শ্যামল রায় সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন রক্তদান মহৎ দান। এইদিন যারা রক্তদান করছে তারা নিজেরাও জানে না তারা জীবনে শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। রাজ্যে ১৪ টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। তার মধ্যে ১২ টি ব্লাড ব্যাঙ্ক সরকারি। ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা হয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। মুখ্যমন্ত্রী কয়েক মাস পূর্বে বিভিন্ন সামাজিক সংস্থা ও প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আহ্বান জানান রক্তদানে এগিয়ে আসার জন্য।

