Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য জেলা শাসকের কাছে ডেপুটেশন

জেলা শাসকের কাছে ডেপুটেশন

জেলা শাসকের কাছে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,  ১৬ জুন : সিমনা বিধানসভা কেন্দ্রে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য জেলা শাসকের কাছে সোমবার ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। প্রতিনিধিরা জানান গত দু'মাস আগে শিলাবৃষ্টিতে সিমনা বিধানসভার কেন্দ্রের লতা মিয়া, মেখলিবন এবং কৃষ্ণপুর বেশ কয়েকটি এলাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনেকের ঘরের ছাউনি ব্যাপকভাবে নষ্ট হয়েছে। তারা বর্তমানে খোলা আকাশের নিচে আছেন। তাই সোমবার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে এক লক্ষ টাকা করে সহযোগিতা করার জন্য। নাহলে তারা খোলা আকাশের নিচে দিন যাপন করছে বলে জানান জেলা শাসককে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha