Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য রাজন্য আমলের স্মৃতি ধ্বংস করতে চাইছে বিজেপি : কংগ্রেস

রাজন্য আমলের স্মৃতি ধ্বংস করতে চাইছে বিজেপি : কংগ্রেস

রাজন্য আমলের স্মৃতি ধ্বংস করতে চাইছে বিজেপি : কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,  ১৬ জুন : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী কমিটি জনজাতিদের বিভিন্ন দাবি-দাবা নিয়ে মুখ্য সচিব জে কে সিনহার কাছে প্রতিলিপি জমা দিয়েছেন। একই সাথে তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের কাছেও চিঠি দিয়েছেন তিনি। তা নিয়ে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া। তিনি বলেন ককবরক ভাষা রোমান হরফে লেখার জন্য ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মুখ্য সচিবের কাছে দাবি জানানো হয়েছে। একই সাথে জনজাতি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উত্থাপন করা হয়েছে।

দাবিগুলির দিকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে তারা পরবর্তী ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানান। পাশাপাশি গ্রেটার তিপরাল্যান্ডের দাবি, সি এ এ ইস্যুতে তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কামান দাগলেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বিভিন্ন ইস্যুতে আন্দোলনের পর চুপ করে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেন, পুষ্পবন্ত প্যালেস নিয়ে আন্দোলন শুরু করেছে মথার শাখা সংগঠন। পরবর্তী সময় তারা আবার চুপ হয়ে গেছে।

 এই পুষ্পবন্ত প্যালেসে স্টেট মিউজিয়াম করতে রাজি হয়ে যান প্রদ্যুৎ। কিন্তু এভাবেই রাজন্য আমলের স্মৃতি ধ্বংস করতে চাইছে বিজেপি। কংগ্রেসের দাবি তার জন্য আমলের স্মৃতি এভাবে ধ্বংস করা যাবে না। কিন্তু এ বিষয় নিয়ে কেন প্রদ্যোৎ বর্তমান সরকারকে আপোষ করেছেন তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সাংবাদিক সম্মেলন শেষে শব্দকুমার জমাতিয়া রাজ্যের জনজাতি অংশের মানুষের উদ্দেশ্যে বলেন, তাদের জন্য একমাত্র কাজ করতে বদ্ধপরিকর কংগ্রেস। তাই জনজাতিরা যাতে দলে দলে কংগ্রেসে যোগদান করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha