Saturday, August 29, 2026
বাড়ি রাজ্য রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে কাছারি বাড়িতে হামলাকারীদের শাস্তির দাবি জানাচ্ছে উড়ান

রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে কাছারি বাড়িতে হামলাকারীদের শাস্তির দাবি জানাচ্ছে উড়ান

রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে কাছারি বাড়িতে হামলাকারীদের শাস্তির দাবি জানাচ্ছে উড়ান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,  ১২ জুন :  বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে ‘কাছারি বাড়ি’তে স্থানীয় একদল উশৃংখল জনতার হাতে ভাঙচুর ও হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে উড়ান। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতের নয়, বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর সম্পদ। তাঁর সাহিত্য, সঙ্গীত, সমাজ ভাবনা বাংলা ও বাঙালির অস্তিত্বে মিশে আছে।

সেই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানে এমন বর্বর আচরণ—তা নিঃসন্দেহে নিন্দনীয় ও লজ্জাজনক। রবিবার (৮ জুন) এই ঐতিহাসিক স্থানে স্থানীয় একদল উশৃংখল জনতা কাছারি বাড়ির একটি অংশে ভাঙচুর চালায়। ঘটনায় আহত হন একজন আধিকারিক। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এ রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক সংগঠন উড়ান এ জাতীয় ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে এবং অবিলম্বে তা যেন বন্ধ করা হয় সংশ্লিষ্ট সকলের প্রতি সে আবেদন রাখছে l পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিও জানাচ্ছে l

পাশাপাশি আমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার সদগতি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে উড়ান l

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha