Monday, July 27, 2026
বাড়ি রাজ্য বজ্রপাতে আহত তিন

বজ্রপাতে আহত তিন

বজ্রপাতে আহত তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,  ১২ জুন : বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের চিত্তামারা বনন্ত পাড়া ও মনুর মুখ এলাকাতে বাজ পড়ে আহত হয় তিনজন। আহতরা হলেন রেখা ত্রিপুরা ও সুমন ত্রিপুরা। তারা উভয়েই দম্পতি। তাদের বাড়ি চিত্তামারা বনন্ত পাড়াতে। সেই সময় ঘরের ভিতরে রেখা ত্রিপুরা তার ছোট্ট শিশু সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময় হঠাৎ বজ্রপাত হয়। এই বজ্রপাত ঘরের মধ্যে পড়ে আহত হয়।

 সেই সময় তার রেখা ত্রিপুরার স্বামী সুমন ত্রিপুরাও ছিল ঘরে। হঠাৎ বজ্রপাতে সুমন ত্রিপুরাও আহত হয়। বর্তমানে কানে শুনতে পাচ্ছে না। অপরদিকে মনুর মুখ এলাকার গৃহবধূ অনামিকা সরকার। বজ্রপাতে সময় অনামিকা সরকার রান্না ঘরে ছিল। বজ্রপাতে এই গৃহবধু সংজ্ঞা হারিয়ে ফেলে। সাথে সাথে বাড়ির লোকজনেরা উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই দিন বজ্রপাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান