বাড়িরাজ্যবজ্রপাতে মৃত্যু এক ব্যক্তির

বজ্রপাতে মৃত্যু এক ব্যক্তির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুন : বজ্রপাতে মৃত্যু মনোজ দাস নামে এক ব্যক্তির। ঘটনা মোহনপুরের আরাকাটাতে। ঘটনার বিবরণে জানা যায় সোমবার সন্ধ্যায় ভারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সময় মনোজ দাস বাইসাইকেলে করে বাড়িতে যাচ্ছিল। বাড়ির সন্নিকটে পৌঁছানোর পর বজ্রপাতে মনোজ দাস আহত হয়।

 বৃষ্টি থামার পর পথচলতি লোকজন আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন। এবং রাতের বেলায় সে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মনোজ দাসের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য