Monday, July 27, 2026
বাড়ি রাজ্য ছিনতাইয়ের ঘটনা নিয়ে সিপাহীজলা জেলা পুলিশ এখনও ধোঁয়াশায়

ছিনতাইয়ের ঘটনা নিয়ে সিপাহীজলা জেলা পুলিশ এখনও ধোঁয়াশায়

ছিনতাইয়ের ঘটনা নিয়ে সিপাহীজলা জেলা পুলিশ এখনও ধোঁয়াশায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুন : রক্তাক্ত করে সাড়ে এগারো লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা নিয়ে সিপাহীজলা জেলা পুলিশ এখনও ধোঁয়াশায়। জেলা পুলিশ সুপারের দাবি অভিযোগের ভিত্তিতে টাকার হিসেব মিলছে না অভিযোগকারীদের কাছ থেকে। ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাস্তার মাথা এলাকায়।

পুলিশের কাছে অভিযোগ মতিনগরের বাসিন্দা হারেজ মিয়া ও সাগর মিয়া বিশালগড় মহকুমার নবী নগর থেকে জায়গা বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় সাড়ে এগারো লাখ টাকা। রক্তাক্ত অবস্থায় দুজনকেই ভর্তি করা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। জেলা পুলিশ সুপার জানান, যারা অভিযোগ করেছে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তারা জানিয়েছেন কুয়েত থেকে বাড়ি গৃহকর্তা থেকে টাকা পাঠিয়েছিলেন তার ছেলে। এবং তারা কুয়েত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু একথা দাবি করার পরও টাকা হিসেব মিলছে না। তারা আরো জানিয়েছেন তারপরও পুলিশ বিভিন্ন সোর্স মোতাবেক এবং সিসি ক্যামেরার রেকর্ড হাতে নিয়ে তদন্ত করে দেখছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান