Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক : সুশান্ত চৌধুরী

খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক : সুশান্ত চৌধুরী

খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক : সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন।  যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শনিবার বিকেলে  জিরানীয়ার মোহনপুরের গুরুকূল কম্যুনিটি হলঘরে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন,খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক।

রাজ্যের  ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর।খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, যুব-সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে, তাই আমরা চেষ্টা করছি যুব সমাজের পাশে থাকতে। শুধু ক্রীড়া সামগ্রী নয়। যুব সমাজকে ভাল রাখতে সব ক্ষেত্রেই আমরা তাদের পাশে ছিলাম আগামীতেও থাকব।

ক্রীড়া সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন কোচিং সেন্টার ও ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ,বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha