Tuesday, August 4, 2026
বাড়ি রাজ্য বিজেপি ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের দলীয় ইনচার্জ করল কৈলাশ বিজয়বর্গীয়কে

বিজেপি ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের দলীয় ইনচার্জ করল কৈলাশ বিজয়বর্গীয়কে

বিজেপি ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের দলীয় ইনচার্জ করল কৈলাশ বিজয়বর্গীয়কে

নয়াদিল্লি, ১ জুন(হি.স) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্রিপুরায় আসন্ন বিধানসভা উপনির্বাচনের জন্য ইনচার্জ নিয়োগ করেছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় ছাড়াও আরও দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার বিজেপি সভাপতি জেপি নড্ডা ইনচার্জ নিয়োগের অনুমোদন দিয়েছেন। বিজয়বর্গীয়র পাশাপাশি অসম সরকারের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল এবং অসমের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জয়ন্ত মাল্লা বড়ুয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ত্রিপুরার চারটি বিধানসভা আসনের ভোটগ্রহণ আগামী ২৩ জুন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha