স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ মে : এলাকাবাসী ও মধুপুর থানার সহযোগিতায় আটক ৫ বাংলাদেশি নাগরিক। মধুপুর থানাধীন পাথারিয়াদ্বার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ধৃতদের মধ্যে ২ জন মহিলা ও ৩ জন পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে দিল্লিতে কাজের সন্ধানে যাওয়ার উদ্দেশ্যে তারা অবৈধভাবে রাজ্যে এসেছে। বাংলাদেশী দালালদের হাত ধরে তারা রাজ্যে আসে।
বৃহস্পতিবার সকালে পাথারিয়াদ্বার এলাকায় ঘোরাফেরা করার সময় এলাকাবাসিদের সন্দেহ হয়। এলাকাবাসিরা খবর দেয় মধুপুর থানার পুলিশকে। মধুপুর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ধৃতদের বাড়ি বাংলাদেশ কুড়িগ্রাম জেলার রংপুর ডিভিশনে। ধৃতরা হল মনির খান, সাহেবা খাতুন, শাহজালাল খান, স্বাধীন খান ও দুলালী খাতুন। মধুপুর থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসিদের সহযোগিতায় পাথারিয়াদ্বার এলাকা থেকে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পুলিশ।

