Friday, September 25, 2026
বাড়ি রাজ্য সাতবছরে ৩২০ কোটি টাকা কৃষি নির্ভর এলাকাগুলির বাজারের উন্নয়নের জন্য খরচ করেছে সরকার : রতন লাল নাথ

সাতবছরে ৩২০ কোটি টাকা কৃষি নির্ভর এলাকাগুলির বাজারের উন্নয়নের জন্য খরচ করেছে সরকার : রতন লাল নাথ

সাতবছরে ৩২০ কোটি টাকা কৃষি নির্ভর এলাকাগুলির বাজারের উন্নয়নের জন্য খরচ করেছে সরকার : রতন লাল নাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল : অত্যাধুনিক মার্কেট গড়ে তোলা হবে গামছা কোবরা এলাকায়। বুধবার এই এলাকাটি পরিদর্শন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সঙ্গে ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অন্যান্য পদাধিকারীরা। অত্যাধুনিক মার্কেট গড়ে তুলতে হলে কি কি প্রয়োজন এ নিয়ে আধিকারিকদের সঙ্গে মূল্যবান আলোচনা করেন তিনি।

পরে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন কৃষি নির্ভর গ্রামীণ এলাকা গুলোর বাজারের উন্নয়নের জন্য গত সাত বছরে ৩২০ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। মন্ত্রী রতন লাল নাথ বলেন প্রতিবছরে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে আধুনিক মার্কেট তৈরি করার পরিকল্পনা নিয়েছে সরকার। মূলত এই কারণে গামছা কোবরা এলাকায় আধুনিক মার্কেট গড়ে তোলার জন্য বুধবার বাজার কমিটি, এডিসির কার্যনির্বাহী সদস্য রুনেল দেববর্মা, বিএসসির চেয়ারম্যান সহ দপ্তরের পদস্থ ইঞ্জিনিয়ার সবার সঙ্গে আলোচনা হয়েছে।

 অত্যাধুনিক এই মার্কেট গড়ে তোলার জন্য স্টল এবং ফেট দুটোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বেকাররা যাতে স্টল পায় আর কৃষকরা যাতে তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে সেডে বসে বিক্রি করতে পারে এই বিষয়টিকে প্রাধান্য দিয়েই অত্যাধুনিক মার্কেট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এখানে অত্যাধুনিক মার্কেট গড়ে তুলতে প্রস্তাব পাঠিয়ে দেওয়া হবে অনুমোদনের জন্য। অনুমোদন পেলেই মার্কেট তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে আশা ব্যক্ত করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha