Monday, September 28, 2026
বাড়ি রাজ্য আটকে পড়েছে বহু রেল

আটকে পড়েছে বহু রেল

আটকে পড়েছে বহু রেল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : নিউ হাফলং -এ আটকে পড়েছে বহু ট্রেন। প্রবল বৃষ্টিতে রেল ট্র্যাকের নিচ থেকে সরে গেছে মাটি। বিভিন্ন জায়গা রেল লাইনের উপর পড়েছে ধস এবং জলমগ্ন হয়ে পড়েছে। রেল যাত্রী উদ্ধারের কাজে হাত লাগায় আর পি এফ জওয়ান সহ আসাম পুলিশ।

 যাত্রীদের কাছ থেকে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যারা বয়স্ক যাত্রী রয়েছেন তাদের জন্য হেলিকপ্টার পরিষেবা দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকে রেল লাইনের বেহাল অবস্থা। রবিবার দিনভর চলে রেললাইন সংস্কারের কাজ। গোহাটি গামী প্যাসেঞ্জার ট্রেন নিউ হাফলং স্টেশনে দাঁড়িয়ে আছে। জলমগ্ন নিউ হাফলং রেল স্টেশনও বলে জানা গেছে। রেল মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়েছে বারাক, ত্রিপুরা ও মিজোরাম। এদিকে মেঘালয়ের সড়কে বিভিন্ন স্থানে ধরে আটকে পড়েছে কয়েক শতাধিক পণ্যবাহী লরি। সুতরাং সব মিলিয়ে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha