বাড়িরাজ্যনেশার টাকা জোগাড় করতে গিয়ে যুবকের মোবাইল ছিনতাই

নেশার টাকা জোগাড় করতে গিয়ে যুবকের মোবাইল ছিনতাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ এপ্রিল :সারা রাজ্যের সাথে উত্তর জেলা ধর্মনগর নেশার কড়াল গ্রাসে ধ্বংসের পথে বর্তমান যুব সমাজ। নেশা করার জন্য বাড়ছে গৃহস্থ হিংসা, তাল মিলিয়ে চলছে চুরি ছিনতাইয়ের ঘটনা। এবার চুরির দায়ে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে এক যুবককে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

জানা যায়, মঙ্গলবার রাতে ধর্মনগর থেকে পানিসাগর মহকুমার বিলথই চানপুর নিজের বাড়ি যাওয়ার পথে রাজেশ দেবনাথ নামে এক যুবক আনন্দ বাজার এলাকায় বাইক দিয়ে যাওয়ার পথে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। এমনকি বাইক দিয়ে দুইটি গবাদি পশুকেও আহত করে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে এলাকার মানুষ তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে বাড়ি থেকে বের করে উত্তম-মধ্যম দিয়ে ধর্মনগর থানার হাতে তুলে দেয়।

 যুবকের কাছ থেকে জানা যায় ধর্মনগর রাজবাড়ী এলাকায় তার একটি দোকান রয়েছে। মঙ্গলবার ব্রাউন সুগার কিনার পয়সা না থাকায় বাড়ি যাওয়ার পথে ব্রাউন সুগার কিনার জন্য মোবাইলটি ছিনতাই করে পালিয়ে যায়। অভিযুক্তের কঠোর শাস্তি দাবী করেছে স্থানীয়রা। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে কি ব্যবস্থা গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য