Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য ড্রেইন নির্মাণে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরকে ঘিরে ধরে কাজে বন্ধের দাবি এলাকাবাসীর

ড্রেইন নির্মাণে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরকে ঘিরে ধরে কাজে বন্ধের দাবি এলাকাবাসীর

ড্রেইন নির্মাণে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরকে ঘিরে ধরে কাজে বন্ধের দাবি এলাকাবাসীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ এপ্রিল :আমবাসা পূর্ত দফতরের কাজে আবারও গাফিলতি। ড্রেইন নির্মাণে ব্যাপক ঘোটালা হয়েছে বলে অভিযোগ তুলেছে জনগণ। জানা যায়, আমবাসা শান্তিপাড়া এলাকায় জল নিকাশি ব্যবস্থার জন্য ড্রেইন নির্মাণের কাজ চলছে চলছে। কাজ প্রায় শেষের পথে। গত কয়েকদিন ধরে শান্তিপাড়া থেকে চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ হয়ে ড্রেইনটির কাজ চলছে। আর সেখানে বড় ঘোটালা।

পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার একটি বাড়ির বিল্ডিং বাঁচানোর জন্য এলাকার ড্রেইনটি অত্যন্ত শুরুভাবে করছেন। ড্রেইনটির কাজের গুণগত মান নিম্নমানের। এই খবর পেয়ে মঙ্গলবার এলাকায় ছুটে যান এলাকার কাউন্সিলর দীপা দেব। তখন এলাকাবাসী এই নিম্নমানের কাজের প্রতিবাদ জানান। কাজটি বন্ধ করে রাখার জন্য দাবি করেন তারা। এলাকার কাউন্সিলর দীপা দেব অভিযোগ স্বীকার করেন, তিনি বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের গোচরে আনবেন বলে জানান।   তবে সুশাসন জামানায় দুর্নীতির অভিযোগ কোন নতুন বিষয় নয়, প্রতিদিন এ ধরনের দুর্নীতির অভিযোগ খবরের শীর্ষস্থান দখল করছে। অথচ সরকারের কান খাড়া হচ্ছে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha