Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা


আগরতলা, ১৪ মে (হি.স.) : ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ডা. মানিক সাহা। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ এবং প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

আজ শনিবার বিপ্লবকুমার দেব মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বিধায়ক দলের বৈঠকে ডা. মানিক সাহার নামে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সিলমোহর পড়েছে। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েই সোজা রাজভবনে চলে যান ডা. মানিক সাহা।পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ার পর ডা. মানিক সাহা বলেন, প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তার পর রাজ্যসভার সদস্যের দায়িত্ব পেয়েছি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের প্রগতির জন্য সমস্ত চেষ্টা করা হবে। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টার কোনও ত্রুটি রাখব না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha