Friday, February 6, 2026
বাড়িরাজ্যঅল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে একাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে একাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ এপ্রিল :রবিবার সকালে কয়েক মিনিটের বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দ ত্রিপুরা পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্র। অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী এবং স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়ক নির্মাণ কারী সংস্থার গাফিলতি ও অবৈজ্ঞানিক ভাবে রাস্তা নির্মাণ করার ফলে জলমগ্ন হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি।

পাশাপাশি জাতীয় সড়ক নির্মাণ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগও উঠছে বিভিন্ন মহলের পক্ষ থেকে। ঋষ্যমুখ বিধানসভার এডিসি ভিলেজের অন্তর্গত গোবিন্দ ত্রিপুরা পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নিয়ে কোন হেলদোল নেই প্রশাসনের। একদিকে যেমন জলমগ্ন হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, তেমনি এডিসি এলাকার কচিকাঁচা শিশুরা প্রাথমিক পাঠ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা সম্ভাবনা দেখা দিয়েছে। যার ফলে এডিসি এলাকা বাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এডিসি এলাকার গরীব উপজাতি ছোট ছোট কচিকাঁচা শিশুরা প্রাথমিক পাঠ নেওয়ার জন্য এই গোবিন্দ ত্রিপুরা পাড়াতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গড়ে উঠে। বর্তমানে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। সামনেই বর্ষার মরশুম। ভারী বৃষ্টিপাত হলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলে ডুবে যাবে। অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকবে এই কেন্দ্রের কচিকাঁচা পড়ুয়াদের পড়াশোনা। তখন প্রশ্ন উঠবে রাজ্যের ট্রিপল ইঞ্জিনের উন্নয়ন নিয়ে। অনেকের মতে খামতি রয়েছে উন্নয়নে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য