বাড়িরাজ্যবন দপ্তরের কর্মীদের হাতে আটক চোরাই কাঠ

বন দপ্তরের কর্মীদের হাতে আটক চোরাই কাঠ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ এপ্রিল : ধর্মনগর বন দপ্তরের কর্মীদের হাতে আটক বিপুল পরিমাণ চোরাই কাঠ। জানাজায় বুধবার ধর্মনগর বনদপ্তরের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধর্মনগর সড়ক হয়ে চোরাই কাঠ বোঝাই একটি গাড়ি যাবে।

এই সংবাদের উপর ভিত্তি করে বনদপ্তরের কর্মীরা রাতের বেলায় ধর্মনগরের রাস্তায় ওত পেতে বসে। গভীর রাতে TR-02D-1880 নাম্বারের একটি বুলেরো গাড়ি দেখে বন দপ্তরের কর্মীদের সন্দেহ হয়। বন কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে। সেই সময় চুরাই কাঠ বোঝাই গাড়ির চালক গাড়ি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় গাড়ির একটি চাকা ফেটে ধর্মনগর মহকুমার কামেশ্বর এলাকায় দুর্ঘটনার কবলে পরে। সাথে সাথে গাড়ির চালক পালিয়ে যায়। পরবর্তী সময় বনদপ্তরের রেঞ্জার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে বন কর্মীরা চোরাই কাঠ বোঝাই গাড়িটিকে উদ্ধার করে ধর্মনগর বনদপ্তরের অফিসে নিয়ে যায়। গাড়িটি থেকে ১০০ সিএফটি কাঠের লক উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য