Saturday, November 28, 2026
বাড়ি রাজ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ এপ্রিল : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে বুধবার। রাজধানীর মোট ৬ টি স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে ৪ টি বিদ্যালয়ে। অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে দুইটি বিদ্যালয়ে।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী উত্তর পত্র মূল্যায়নের কাজ সরজমিনে ঘুরে দেখেন। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান ১৫ দিনের মধ্যে উত্তর পত্র মূল্যায়নের কাজ শেষ হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে বড়দোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। অপরদিকে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে কামিনী কুমার স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বাণী বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। তিনি আরও জানান উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়ে গেছে পরবর্তী ১৫ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha