বাড়িরাজ্যপুরনো ড্রেইন পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের কমিশনার

পুরনো ড্রেইন পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের কমিশনার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ মার্চ : আগরতলা পুর নিগমের ২৩ কিলোমিটার এলাকায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সম্পন্ন কভার ড্রেইন। আগরতলা লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় প্রতিবছর বর্ষার মরশুমে জল জমাট বাধে। এলাকায় জল নিষ্কাশনি ব্যবস্থা নেই বলা চলে। তাই এ বছর বর্ষার মরশুমের আগে যাতে জল নিষ্কাশনের জন্য ড্রেইন নির্মাণ করা যায় তার জন্য জোর গতিতে শুরু হচ্ছে কাজ। রবিরাজ সকালে লাল বাহাদুর এলাকায় গিয়ে পুরনো ড্রেইন পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব।

 তিনি লক্ষ্য করেন এলাকায় ড্রেইনের বেহাল অবস্থা কারণে প্রতিবছর জল জমাট বাধে। ইতিমধ্যে কাজে হাত লাগানোর সিদ্ধান্ত নিয়েছে নিগম কর্তৃপক্ষ। অথচ এলাকার বহু বাড়িঘর বেআইনিভাবে সরকারি রাস্তা পর্যন্ত দখল করে রেখেছে। আগরতলা পুর নিগমের কমিশনার এই আলিসান বাড়ির মালিকদের সাথে কথা বলেন। এবং তাদের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়। হাতে নোটিশ পেয়ে তারা কমিশনারকে জানিয়েছেন তারা দ্রুত সরকারি জমি ছেড়ে দিতে রাজি। নিগমের পক্ষ থেকে কমিশনার আশ্বস্ত করেছেন যখন কাজ শুরু হবে তখন তাদের নির্মাণ করা দেওয়াল ভেঙে দেওয়া হবে।

 এতে সহমত পোষণ করেছে এলাকাবাসী। কমিশনার সংবাদ মাধ্যমকে জানান আগামী মে ও জুন মাসের মধ্যে ড্রেইনের কাজ সম্পন্ন করা হবে। এই ড্রেইনের কাজ করতে গিয়ে কারোর দোকানপাট এবং বাড়ি ঘর জবরদস্তি ভাঙ্গা হবে না। যারা বেআইনিভাবে সরকারি জমি দখল করে রেখেছিল তারা জানিয়েছেন নিজে থেকেই সরকারি জমি ছেড়ে দিতে রাজি। কমিশনারের সাথে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর হিমানী দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য