Friday, February 6, 2026
বাড়িরাজ্যনাবালিকা গৃহবধূর অভিযোগ মূলে গ্রেপ্তার স্বামী

নাবালিকা গৃহবধূর অভিযোগ মূলে গ্রেপ্তার স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মার্চ : অবশেষে গ্রেফতার হলো নাবালিকা গৃহবধূর স্বামী। অভিযুক্ত স্বামীর নাম বিকাশ দেবনাথ। কল্যাণপুর দাউছড়া থেকে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে নাবালিকা গৃহবধূর অভিযোগ আড়াই বছর আগে আগরতলা পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় নিউ জুয়েল ক্লাব সংলগ্ন এলাকার নাবালিকা কল্যাণপুর থানার অন্তর্গত দাওছড়া এলাকার নন্দ দুলাল দেবনাথের ছেলে বিকাশ দেবনাথের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে।

বিয়ের কিছুদিন ভালো কাটলেও তারপর থেকে ওই নাবালিকা গৃহবধুর উপর তার স্বামী বিকাশ দেবনাথ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এর মধ্যে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্মের পর নাবালিকা গৃহবধুর উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। একদিন রাতের বেলা অভিযুক্ত স্বামী গৃহবধুর সাথে ঝগড়া করে। পরের দিন সকালবেলা গৃহবধু যখন রান্না করছিলেন তখন তার উপর কেরোসিন দিলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পরে তার চিৎকার শুনে আশেপাশে লোকজনেরা এসে হাসপাতাল নিয়ে যায়। গুরুতর আহত হওয়ার পরও গৃহবধূর ছোট্ট কন্যা সন্তানটিকে পর্যন্ত প্রাণনাশের হুমকি দেয়। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আছে নাবালিকা গৃহবধূর মা বাবা। হাসপাতালে কিছুদিন চিকিৎসা করানোর পর অর্থের অভাবে আর চিকিৎসা করাতে না পেরে নাবালিকা গৃহবধূর মা-বাবা তাকে তার বাপের বাড়িতে নিয়ে আসে। কিন্তু অর্থের অভাবে এই নাবালিকা গৃহবধূটি তার বাবার বাড়িতে এখনো অসুস্থ অবস্থায় আছে। গত রবিবার দুপুরে নাবালিকা গৃহবধূর বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে আগরতলা থেকে অনলাইনের মাধ্যমে মামলা দায়ের করে এবং এই মামলার প্রতিনিধি জেলার পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের আইজিপি -র কাছেও পাঠানো হয়। তারপর কল্যাণপুর থানার পুলিশ দাউছড়া এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে আটক করে। শুক্রবার অভিযুক্তকে আদালতে তুলে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক জানান, গৃহবধু অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টার অভিযোগ করেছেন। সেই মূলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য