Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য পুকুর সংস্কারের কাজ পরিদর্শনে গেলেন মেয়র

পুকুর সংস্কারের কাজ পরিদর্শনে গেলেন মেয়র

পুকুর সংস্কারের কাজ পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ মার্চ : আগরতলা শহরের অধিকাংশ পুকুর দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে পুকুর গুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিমধ্যে বেশ কিছু পুকুর সংস্কার কড়া হয়েছে। বুধবার অভয়নগর বাজার সংলগ্ন পুকুরটি এবং পশুপালন দপ্তর সংলগ্ন পুকুরটির সংস্কার কাজ সরজমিনে ঘুরে দেখেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

সাথে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। এই দুইটি পুকুর সংস্কারে প্রায় ৪ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান আগরতলা শহরের অধিকাংশ পুকুর পরিত্যক্ত অবস্থায় ছিল। এই পুকুর গুলি কোন কাজে আসছিল না। বরং পরিবেশ দুষিত হচ্ছিল। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরিত্যক্ত পুকুর গুলি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়। যথারীতি পুকুর গুলি সংস্কারের কাজ শুরু কড়া হয়েছে। পুকুর গুলিকে সংস্কার করে জনগণের ব্যবহার যোগ্য করে তোলা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha