Saturday, October 10, 2026
বাড়ি রাজ্য চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো তিন চোর

চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো তিন চোর

চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো তিন চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : আমতলী থানার পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত তিন চোর। মুদির দোকানে চুরি করতে গিয়ে বাজার ব্যবসায়ী সহ পুলিশের হাতে আটক তিন চোর। ঘটনা সোমবার গভীর রাতে আমতলী বাজারে। জানা যায় সোমবার গভীর রাতে আমতলী বাজারের এক মুদির দোকানে তিন যুবক চুরি করার চেষ্টা করছিল।

সেই সময় আমতলী বাজার ব্যবসায়ী, বাজারের নৈশ প্রহরি ও আমতলী বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তাদেরকে হাতেনাতে আটক করে ফেলে। ধৃতরা হল রাজধানীর দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ন এলাকার পল্টু দে, বদদোয়ালী বিবি ক্লাব সংলগ্ন এলাকার বিশাল দে এবং আমতলী জুটমিল কোয়াটার সংলগ্ন এলাকার রাম প্রসাদ পার্সি। ধৃতদের পরবর্তী সময় পুলিশ আমতলী থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকালে আমতলী বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করবে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha