Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য নবনির্বাচিত মন্ডল সভাপতিদের সতর্ক করলেন বিপ্লব দেব

নবনির্বাচিত মন্ডল সভাপতিদের সতর্ক করলেন বিপ্লব দেব

নবনির্বাচিত মন্ডল সভাপতিদের সতর্ক করলেন বিপ্লব দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর :  দলের নিয়ম নীতি মেনে মানুষের কল্যাণে কাজ করবে বিজেপির নতুন মণ্ডল সভাপতিরা। সঠিক ভাবে কাজ না করলে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে। মণ্ডল সভাপতি একটি মণ্ডলের প্রধান।

মণ্ডল সভাপতির দায়িত্ব শুধুমাত্র পার্টি নয়। দলের পাশাপাশি মানুষের সেবা করতে হবে। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌছাচ্ছে কিনা তা দেখতে হবে। মণ্ডল সভাপতি মানে পার্টি অফিসে আসা যাওয়া নয়। কোন মণ্ডল সভাপতি সঠিক ভাবে কাজ না করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। নতুন মণ্ডল সভাপতিদের নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha