স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : সুশাসন জামানায় শহরের বুকে রাষ্ট্রবাদী মাফিয়া আস্ফালন। সরাসরি প্রদেশ বিজেপি -র সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম জড়িয়ে মাফিয়া গিরি শুরু হয়েছে রাজধানীর মধ্য প্রতাপগড় এলাকায়। নিরুপায় হয়ে অসহায় দম্পতি পুলিশ সুপারের দ্বারস্থ হয়। অভিযোগ রাজধানীর মধ্য প্রতাপগড় এলাকার মাফিয়া রানা সাহা এবং রাহুল গোস্বামী স্থানীয় ব্যবসায়ী সমীর শীলের কাছ থেকে আড়াই লক্ষ টাকা তোল্লা হিসেবে দাবি করেছে।
গত ছয় মাস ধরে তাদের যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন সমীর শীল ও তার স্ত্রী সুমিত্রা দাস। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করজোড়ে এই আর্জি রেখেছেন সুমিত্রা দাস। তারা জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম ভাড়িয়ে অভিযুক্তরা তোলাবাজিতে নেমেছে। গত আট থেকে দশ মাস ধরে তাদের অত্যন্ত যন্ত্রণা শুরু করেছে। গত সোমবার রাজধানীর ঝুলন্ত ব্রিজ এলাকায় সমীর শীলকে রাস্তায় আটকে বিভিন্নভাবে হুমকি-ধমকি শুরু করে। নাহলে পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয়। শুধু তাই নয় প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পাল্টা তিনি বলেছিলেন তাদের এ ধরনের হুমকির বিষয়ে পুলিশকে জানানো হবে। দুই মাফিয়া সমীর শীলকে জানায় পুলিশ তাদের কথায় উঠে বসে, এবং তাদের সাথে থাকে পুলিশ। তাই সরাসরি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে বলে জানান। এদিকে সমীর শীল জানান, তার উপর গত কয়েক মাস আগে মিথ্যা অপবাদ লাগানো হয়েছে। দুই মাফিয়া এলাকায় ছড়িয়েছে তিনি নাকি এই দুই মাফের কাছ থেকে টাকা ধার এনেছে। এমনটাই অপবাদ রটিয়ে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য মাঠে নেমেছে দুই মাফিয়া বলে অভিযোগ।
সমীর শীল আরো জানিয়েছেন, তিনি প্রমাণ দিতে পারবেন তাদের কাছ থেকে কোন টাকা আনেনি। এদিকে আরো একটি বিশ্বের সামনে এসেছে, হয়তো এর সাথে জড়িত আরো অনেকে। কারণ বিষয়টি যখন ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দাসের কাছে জানাতে গিয়েছিলেন তখন সমীর শীলকে অভিজিৎ দাস সরাসরি বলেছেন তিনি কি তাদের সাথে পারবে? তাই অসহায় হয়ে একমাত্র মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বিচার চাইছে বলে জানান। এখন দেখার বিষয় কি ভূমিকা গ্রহণ করে সুশাসনের পুলিশ প্রশাসন।

