Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য সিপিআইএমের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা

সিপিআইএমের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা

সিপিআইএমের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : আগামী ২৪ এবং ২৫ নভেম্বর ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর ২৪ তম সদর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে। শুক্রবার রাজধানীর মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে এই বসে আঁকো প্রতিযোগিতা হয়।

বসে আঁকো প্রতিযোগিতায় কচিকাঁচারা চারটি বিভাগে অংশ নেয়। সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী জানান, কচিকাঁচারা উৎসাহের সাথে এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাই তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান