বাড়িরাজ্যকরোনার সার্টিফিকেট ব্যবহার করে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি

করোনার সার্টিফিকেট ব্যবহার করে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : রবিবার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সিনিয়ন কম্পিউটার এসিস্টেন্ট নিয়োগের জন্য একটি পরীক্ষা নেয়। রাজধানীর বানী বিদ্যাপীঠ স্কুলে হয় এই পরীক্ষা। বিশ্বজিৎ চক্রবর্তী নামে এক ব্যক্তি পরীক্ষা দিতে যায়। পরীক্ষা দিতে গিয়ে সে নিজেকে করোনা আক্রান্ত বলে দাবি করে।

এবং করোনা আক্রান্ত হওয়ার প্রমান স্বরূপ একটি কাগজ দেখায়। তখন তাকে পৃথক কক্ষে পরীক্ষা প্রদানের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু দেখা যায় সে পরীক্ষা দেওয়ার সময় পকেট থেকে মোবাইল বের করে নকল করছিল। পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা আধিকারিকরা তাকে হাতেনাতে আটক করে। পড়ে পশ্চিম থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়। সোমবার অভিযুক্ত বিশ্বজিৎ চক্রবর্তীকে আদালতে সোপর্দ করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। এইদিন পশ্চিম থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক গোটা ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য