Friday, October 30, 2026
বাড়ি রাজ্য সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে ভগৎ সিং যুব আবাসে বৈঠক ভাজপার

সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে ভগৎ সিং যুব আবাসে বৈঠক ভাজপার

সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে ভগৎ সিং যুব আবাসে বৈঠক ভাজপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : ভগত সিং যুব আবাসে শনিবার অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপি -র সাংগঠনিক বৈঠক। প্রদেশ বিজেপির প্রভারি রাজদীপ রায়, সাংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, উত্তর পূর্বাঞ্চলের কোর্ডিনেটর সম্বিত পাত্রা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য-র উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বৈঠক।

 প্রদেশ বিজেপির সাংগঠনিক একাধিক বিষয় নিয়ে এইদিন আলোচনা হয়। সংগঠনকে ঢেলে সাজানোর বিষয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রদেশ বিজেপির সদস্যতা অভিযান এবং আগামিদিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক সাক্ষাৎকারে জানান বিজেপির সংগঠন গণতান্ত্রিক। এইদিনের বৈঠকে প্রদেশ বিজেপির সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha