Friday, October 30, 2026
বাড়ি রাজ্য দুঃসাহসিক চুরি ধর্মনগরে

দুঃসাহসিক চুরি ধর্মনগরে

দুঃসাহসিক চুরি ধর্মনগরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : বাড়ির মালিকের অনুপস্থিতিতে এক বাড়িতে চুরির ঘটনা সংগঠিত করল চোরের দল। ঘটনা ধর্মনগর মহকুমার থানা রোডের সুকান্ত সরণীর বাসিন্দা দিব্যেন্দু দত্তর বাড়িতে। জানা যায় দিব্যেন্দু দত্ত পরিবারের সকলে নিয়ে শুক্রবার দুপুরে নিমন্ত্রণ খেতে যান অন্যত্র।

 নিমন্ত্রণ খেয়ে রাতের বেলা বাড়িতে ফিরে আসার পর দিব্যেন্দু দত্তর স্ত্রী দেখতে পান ঘরের অভ্যন্তরে বিছানার উপর সাবল পড়ে রয়েছে। তারপর তিনি দেখতে পান ঘরের অভ্যন্তরে থাকা আলমিরা গুলি ভাঙ্গা। ঘরের পিছনের জানালার গ্রিল কাটা। জানালার গ্রিল কেটে চোরেরা ঘরে প্রবেশ করে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায় বলে জানান বাড়ির মালিক দিব্যেন্দু দত্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ধর্মনগর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha