Monday, October 19, 2026
বাড়ি রাজ্য উৎসবের মেজাতে ত্রিপুরায় রক্তদান শিবির হয় : মুখ্যমন্ত্রী

উৎসবের মেজাতে ত্রিপুরায় রক্তদান শিবির হয় : মুখ্যমন্ত্রী

উৎসবের মেজাতে ত্রিপুরায় রক্তদান শিবির হয় : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : রাজধানীর বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা।

রক্তদান শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এইদিন বলেন রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে একটা জাগরণ তৈরি হয়েছে। উৎসবের মেজাজে ত্রিপুরা রাজ্যে রক্তদান শিবির হয়ে থাকে। মুখ্যমন্ত্রী এইদিন বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের উন্নয়নের দিকে নজর দেবেন বলে আশ্বাস দেন। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha