Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা নিরঞ্জনের দশমীঘাট, পরিদর্শন করলেন মেয়র

সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা নিরঞ্জনের দশমীঘাট, পরিদর্শন করলেন মেয়র

সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা নিরঞ্জনের দশমীঘাট, পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : দুর্গাপূজা আসন্ন। সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা নিরঞ্জনের দশমীঘাট। দুর্গাপুজার পর আগরতলা শহরের বেশির ভাগ দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে থাকে হাওড়া নদীর দশমীঘাট এলাকায়। তাই আগরতলা পুর নিগমের পক্ষ দশমীঘাটের পরিকাঠামো উন্নয়ন সহ দশমীঘাটকে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। বর্তমানে যুদ্ধকালিন তৎপরতায় কাজ চলছে।

শুক্রবার দশমীঘাট এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এইদিন দীপক মজুমদারের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। দশমীঘাট এলাকা পরিদর্শনের পর পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দশমীঘাট এলাকাকে আধুনিক মানের দশমীঘাটে পরিণত করার কাজ চলছে।

নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে দশমীঘাট এলাকাকে। এইবার দশমীঘাটে নিরঞ্জনের জন্য তিনটি ক্রেন থাকবে। এইবার সবকিছু স্থায়ী ভাবে করা হচ্ছে। এইবার প্রতিমা নিরঞ্জনের জন্য ক্লাব গুলি কোন ধরনের সাউন্ড সিস্টেম নিয়ে দশমীঘাটে যেতে পারবে না। ৮ অক্টোবর মুখ্যমন্ত্রীর হাত ধরে আধুনিক মানের দশমীঘাটের উদ্বোধন করা হবে বলে জানান নিগমের মেয়র দীপক মজুমদার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha