Sunday, October 4, 2026
বাড়ি রাজ্য অপহরণ হওয়া ছাত্রী উদ্ধারের দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

অপহরণ হওয়া ছাত্রী উদ্ধারের দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

অপহরণ হওয়া ছাত্রী উদ্ধারের দাবিতে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রী অপহরণের ঘটনায় যাত্রাপুর থানার অন্তর্গত  বাঁশপুকুর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশ পুকুর এলাকার ১৩ বছরের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় সোনামুড়া এন সি নগর এলাকার হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

 পরে নাবালিকা ছাত্রীটির পরিবারের লোকজন যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে। কিন্তু ৭২ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও পুলিশ অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেফতার করা সহ নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অভিযোগ যাত্রাপুর থানার পুলিশ উল্টো নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনদের হয়রানি করছে। অবশেষে শুক্রবার সকালে বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সহ এলাকাবাসীরা সোনামুড়া কাঠালিয়া পথ অবরোধে বসে। অবরোধকারীদের দাবি অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করে নাবালিকার ছাত্রীকে উদ্ধার করবে। পথ অবরুদের খবর পেয়ে ছুটে আছেন যাত্রাপুর থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের দীর্ঘক্ষণ বুঝানোর চেষ্টা করে কিন্তু অবরোধকারীদের জোরালো দাবি খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করে নাবালিকার ছাত্রীটিকে উদ্ধার করতে হবে। অবরোধকারীদের বক্তব্য পুলিশ অবরোধ স্থলে এসে আরো দুই দিনের সময় চেয়েছে। কিন্তু পুলিশকে সেই সময়টুকু দিতে নারাজ বিক্ষুব্ধ অবরোধকারীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha