Friday, July 31, 2026
বাড়ি রাজ্য কঠোর হচ্ছেন মেয়র, বকেয়া মিটিয়ে না দিলে দোকান অন্য কাউকে দিয়ে দেওয়া হবে

কঠোর হচ্ছেন মেয়র, বকেয়া মিটিয়ে না দিলে দোকান অন্য কাউকে দিয়ে দেওয়া হবে

কঠোর হচ্ছেন মেয়র, বকেয়া মিটিয়ে না দিলে দোকান অন্য কাউকে দিয়ে দেওয়া হবে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : বুধবার আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহনী বিপণী বিতানটি সরজমিনে পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও কমিশনার শৈলেশ কুমার যাদব। সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর। দুর্গা চৌমুহনী বিপনি বিতানটি সরজমিনে পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বিপণি বিতানের বেশকিছু দোকান ঘর বন্ধ পরে রয়েছে।

অনেকে দীর্ঘ দিন ধরে ভাড়া দিচ্ছেন না। তাই তাদেরকে নোটিশ প্রদান করা হবে ৭ দিনের মধ্যে বকেয়া ভাড়া প্রদান করে দোকান ঘর খোলার জন্য। অন্যথায় এই দোকান ঘর অন্য কাউকে প্রদান করা হবে। বেশ কিছু ঘর কিছু শ্রমিক সংগঠন দখল করে রেখেছে। সেই সকল ঘর গুলিও দখল মুক্ত করা হবে। বিপণি বিতানের সামনে অবৈধ ভাবে বহু যানবাহন পার্কিং করে রাখা হয়েছে। এই বিষয়ে ট্রাফিক দপ্তরকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

 বিপণি বিতানে একটি সাইকেল স্ট্যান্ড রয়েছে। সেখানে রাতের বেলায় অসামাজিক কাজকর্ম হয়। এই অসামাজিক কাজ কর্মের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। মেয়র দীপক মজুমদার আরও জানান বিপণি বিতানের চার পাশে রাস্তা তৈরি করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha