Thursday, July 30, 2026
বাড়ি রাজ্য জীবিত পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানের নামে টাকা তুলতে গিয়ে আটক দুই

জীবিত পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানের নামে টাকা তুলতে গিয়ে আটক দুই

জীবিত পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানের নামে টাকা তুলতে গিয়ে আটক দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুন।  জীবিত পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানের নামে টাকা তুলতে গিয়ে হাতনাতে আটক দুই নেশা কারবারি। ঘটনা বিশালগড় চৌমুহনী এলাকায়। পুলিশ ধৃত দুই নেশা কারবারিকে থানায় নিয়ে গেল মারুতি গাড়ি দিয়ে। জানা যায়, বিশালগড় বাজারে সমস্ত ব্যবসায়ীদের কাছে বাবার শ্রাদ্ধের নামে প্রত্যেক দোকানে টাকা চাইতে যায় দুই যুবক। সেই সময় বাজার ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দিতেই দুই যুবক স্বীকার করে যে নেশার টাকার জোগাড় করতেই নাকি জীবিত অবস্থায় বাবাকে মৃত বলে শ্রাদ্ধের নামে টাকা তুলে সে টাকা দিয়ে নেশা করার এই নতুন ফন্দি এটেছেন যুবকরা।

তারা এদিন ২৪ টাকা বাজার থেকে চাঁদা তুলেন।পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীরা দুই যুবককে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে। ধৃত দুই যুবক ব্যবসায়ীদের কাছে স্বীকার করেন তারা অর্থ আদায় করার জন্য ব্রহ্মচারী সেজে মানুষকে মিথ্যা কথা বলছে। তাদের একজনের বাড়ি রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় এবং অপর যুবকের বাড়ি রানীবাজার মেঘলিপাড়ায়। জানা যায় তারা দীর্ঘদিন ধরে এই ফন্দিতে টাকা তুলছে বিভিন্ন জায়গায় গিয়ে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha