Sunday, August 30, 2026
বাড়ি রাজ্য দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : এয়ারপোর্ট থানার অন্তর্গত এম এল এ পাড়ার বিশ্বজিৎ বর্ধনের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় সংগঠিত হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি বিধায়কের পাশের বিশ্বজিৎ বর্ধনের। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার গভীর রাতে বৃষ্টির মধ্যে একটি সাব মার্সেনাল পাম্প, পাম্পের পাইপ, পাওয়ার ট্রেলারের অর্থাৎ ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।

 সাব মার্সেনাল পাম্প মাটি খুঁড়ে এবং পাম্পের পাইপ হেক্সো ব্লেড দিয়ে কেটে নিয়ে যায়। বিদ্যুতের মূল্যবান তার ও বোর্ড খুলে নিয়ে যায়। পরবর্তী সময় ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। শুরু করে তদন্ত। বাড়ির মালিক বিশ্বজিৎ বর্ধন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন একটা চোরের গ্রুপ রয়েছে। যারা এলাকায় চুরির ঘটনা সংগঠিত করছে। তাদের সনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha