Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ এপ্রিল : ২১ এপ্রিল পানিসাগর থানার অন্তর্গত পূর্ব তিলথৈ এলাকার বাসিন্দা প্রণব নাথের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রাতের বেলায় বাড়ির লোকজনদের মারধর করে ঘর থেকে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পানিসাগর থানায় একটি মামলা দায়ের করা হয়। পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক জানান ঘটনার তদন্তে নেমে পানিসাগর থানার পুলিশ এক এক করে দুই জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল হান্নান উদ্দিন, বয়স ২৮ বছর। অপর জন হল নাজিম উদ্দিন, বয়স ২০ বছর, তার বাড়ি আসামের পাথার কান্দি জেলার নারায়ণপুর এলাকায়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা উদ্ধার হয়। এছাড়াও তাদের কাছ থেকে বেশকিছু স্বর্ণালঙ্কার এবং  নগদ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার হয়। ধৃতদের পুলিশি রিমান্ডের আর্জি জানিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha