Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য দুটি খুনের ঘটনায় ধৃত দুই স্বামী

দুটি খুনের ঘটনায় ধৃত দুই স্বামী

দুটি খুনের ঘটনায় ধৃত দুই স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : দুই গৃহবধূ খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশ জালে তুলেছে দুজনের স্বামীকেই। ধৃত দুজনে নাম তন্ময় দেবনাথ এবং পিন্টু বাজপাই। জানা যায়, গত সাত এপ্রিল থেকে রেশম বাগান স্থিত নাথ পাড়ার তন্ময় দেবনাথের স্ত্রী জয়ন্তী দেবনাথ নিখোঁজ ছিল।

 পরের দিন বলদাখাল এলাকায় হাওড়া নদীর জলে মৃতদেহ ভেসে উঠতে দেখে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তারপর জয়ন্তী দেবনাথের বাপের বাড়ির পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় একটি মামলায় দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে রবিবার অভিযুক্ত স্বামী তন্ময় দেবনাথকে গ্রেফতার করে। অপর ঘটনাটি ঘটে রাজধানীর হরিজন কলোনি এলাকায়। গত ১৬ এপ্রিল কিন্তু বাজপাই -এর স্ত্রীর মৃত্যু হয়। তারপর গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয় গৃহবন্দী করে খাবার না দেওয়ার কারণে মৃত্যু হয়েছে তাদের মেয়ের। তারপর পুলিশ তদন্ত নেমে অভিযুক্ত স্বামীকে আটক করেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha