Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য লেনিনের ১৫৫ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন

লেনিনের ১৫৫ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন

লেনিনের ১৫৫ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : সোমবার দশরথ দেব স্মৃতি ভবনে ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৫৫ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্ব।

 বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর বক্তব্য রেখে বলেন, দেশে এক দলীয় শাসনব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। তাই এই এক দলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে সংবিধান রক্ষা করা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সমাজতান্ত্রিক ভারতবর্ষ প্রতিষ্ঠার জন্য লড়াই চলেছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha