Tuesday, September 22, 2026
বাড়ি রাজ্য দুই রোহিঙ্গা সহ তিন মানব পাচারকারি গ্রেফতার

দুই রোহিঙ্গা সহ তিন মানব পাচারকারি গ্রেফতার

দুই রোহিঙ্গা সহ তিন মানব পাচারকারি গ্রেফতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : ভোটের মুখে বিশালগড়ে দুই রোহিঙ্গা সহ তিন মানব পাচারকারি গ্রেফতার। তাদের বিশালগড় উত্তম ভক্ত চৌমুহনি নাকা পয়েন্ট থেকে জালে তুলেছে। গোপন খবরের ভিত্তিতে এক মারুতি গাড়ি সমেত এই পাঁচজনকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ।

 জানা যায়, টি আর ০১ ডাব্লিউ ০১০৯ নম্বরের মারুতি গাড়ি দিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করে নাকা পয়েন্ট দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পুলিশ তাদের পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। তারপর ধৃতদের বিশালগড় থানায় নিয়ে আসা হয়। পুলিশের প্রাথমিক ধারণা তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে অন্য কোন বড় চক্রের সন্ধান মিলতে পারে। ধৃত দুই রোহিঙ্গা হলো হারুল আমিন, জাহাঙ্গীর আলম এবং তিন পাচারকারী মোঃ ফারুক মিয়া, আব্দুল কাসেম ও রুবেল মিয়া। তাদের জিজ্ঞাসাবাদ করছে বিশালগড় থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha