Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য যুব মোর্চার বাইক মিছিল

যুব মোর্চার বাইক মিছিল

যুব মোর্চার বাইক মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন। এই আসনে বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব। ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে একটি সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়।

 মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব। যুব মোর্চা সভাপতি সুশান্ত দেব বলেন, যুব মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করতে বদ্ধপরিকর। মানুষের সমর্থন নিয়ে এই পশ্চিম ত্রিপুরা আসনে জয়ী হবেন বিপ্লব কুমার দেব। বাইক মিছিলে যুব মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha