Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য নির্বাচন নিয়ে ভাজপার দফায় দফায় বৈঠক

নির্বাচন নিয়ে ভাজপার দফায় দফায় বৈঠক

নির্বাচন নিয়ে ভাজপার দফায় দফায় বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : বৃহস্পতিবারের মধ্যেই ঘোষণা হয়ে যাবে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর নাম। বুধবার সহিদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত সাংগঠনিক বৈঠক শুরুর আগে এ বিষয়ে অবগত করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যী। আসন্ন লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই নির্বাচনে সাংগঠনিক সভার আয়োজন করা হয় এদিন।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী জানান, ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন। ভারতের জনতা পার্টি হয়ে মনোনীত প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব। নির্বাচনকে সামনে রেখেই আজকের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। কিভাবে নির্বাচন পরিচালনা করতে হবে সেই বিষয়ে কার্যকর্তাদের সাথে আলোচনা হয়। ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করা হয়েছে। আসন্ন নির্বাচনে দুটি আসনে দুটি পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্তিশালী করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha